(আপডেট) মধ্যপ্রদেশের সাগরে বিষমদ আতঙ্ক! মৃত্যু বেড়ে ৯
সাগর, ৬ সেপ্টেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের সাগর জেলায় বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে ৯ গ্রামবাসীর। সাগর জেলার বারাজ গ্রামের ঘটনা। শনিবার রাতে বিষমদ খেয়ে এই গ্রামের ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও এক ডজনেরও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছেন; তাঁরা হাস
মধ্যপ্রদেশের সাগরে বিষমদ আতঙ্ক! মৃত্যু বেড়ে ৯


সাগর, ৬ সেপ্টেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের সাগর জেলায় বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে ৯ গ্রামবাসীর। সাগর জেলার বারাজ গ্রামের ঘটনা। শনিবার রাতে বিষমদ খেয়ে এই গ্রামের ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও এক ডজনেরও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছেন; তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন একটি ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে।

পুলিশ সুপার অনুরাগ সুজানিয়া বলেছেন, “শনিবার রাতে বারাজ গ্রামের বেশ কিছু মানুষ মদ পান করেছিলেন। এরপরই তাঁদের শারীরিক অবস্থার অবনতি হয় এবং তাঁরা বমি করতে শুরু করেন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে পাঁচজনকে মৃত ঘোষণা করা হয়। পরে আরও কয়েকজনের মৃত্যু হয়।” পুলিশ সুপার আরও জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ বিষক্রিয়া বলে মনে হচ্ছে, তবে নিশ্চিত হওয়ার জন্য আমরা ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছি। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।” আবগারি দফতরের একটি দলও গ্রামে পৌঁছেছে এবং ফরেনসিক পরীক্ষার জন্য স্থানীয় একটি দোকান থেকে মদের বোতল বাজেয়াপ্ত করেছে।

সাগরের সিএমএইচও দেবেশ পাটেরিয়া বলেন, এখনও পর্যন্ত ৯-১০ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসক ও নার্সদের নিয়ে গঠিত আমাদের দল তিনটি গ্রামে নিরলসভাবে কাজ করে যাচ্ছে; তারা বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং রোগীদের শনাক্ত করছেন। উপসর্গগুলি দেখে মিথাইল অ্যালকোহলজনিত বিষক্রিয়ার আশঙ্কা করা হচ্ছে, তবে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। রোগীদের অবস্থা স্থিতিশীল করার পর প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হচ্ছে। মৃতের সংখ্যা বাড়তে পারে, তবে আমাদের দলগুলো অবিরাম কাজ চালিয়ে যাচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande