
কলকাতা, ৬ সেপ্টেম্বর (হি. স.) : কিংবদন্তি শিল্পী ড. ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ উদ্যাপনের অঙ্গ হিসেবে এই উপলক্ষে আগামী তিনদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ৬ সেপ্টেম্বর রবিবার ছুটির দিনে সকালে দক্ষিণ কলকাতায় তাঁর বাসভবনে ৭৭/২, গল্ফ ক্লাব রোডে যেখানে তিনি দীর্ঘদিন ধরেই বসবাস করেছেন, সেখানে এদিন শ্রদ্ধা জানিয়েছেন অসম সরকারের অতিরিক্ত মুখ্যসচিব ড. বি কল্যাণ চক্রবর্তী, সংস্কৃতি দফতরের অধিকর্তা রাহুল চন্দ্র দাস, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য মন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় ও তৎসহ অসম সরকারের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। প্রসঙ্গতঃ অসম সরকারের সংস্কৃতি দফতরের সঙ্গে কলকাতা অসমীয়া কালচারাল আ্যসোসিয়েশন এর যৌথ উদ্যোগে কলকাতা শহরের মধ্যে তিনদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও রয়েছে মুকুন্দপুরে তথ্যচিত্রের প্রদর্শনী।
সেইসঙ্গে এদিন সন্ধ্যায় সল্টলেকে অসম ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । এই বিশেষ অনুষ্ঠানে ড. ভূপেন হাজারিকার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত