
বাঁকুড়া ,৬ সেপ্টেম্বর (হি.স.): অতি বর্ষনের জেরে জেলার সোনামুখীতে দেওয়াল চাপা পড়ে মৃত বৃদ্ধার পরিবারকে ক্ষতিপূরণ দিল রাজ্য সরকার । রবিবার পরিবারের হাতে ৪ লক্ষ টাকার চেক তুলে দেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী দিবাকর ঘরামি। বুধবার সকালে মাটির বাড়ির দেওয়াল ধসে মৃত্যু হয় ৭৬ বছরের বেলি রুহিদাসের। তার বাড়ি সোনামুখীর কুণ্ডপুষ্কোরিনী এলাকার পূর্বনবাসনে। অভিযোগ বিগত সরকারের জমানায় মেলেনি আবাসের ঘর। মুখ্যমন্ত্রীর নির্দেশে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণের পাশাপাশি আবাসের ব্যাবস্থা করারও আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী দিবাকর ঘরামি। উল্লেখ্য, একই দিনে মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয় আরও ২ জনের। বাঁকুড়ার সিমলাপাল থানার কুশতোড়া গ্রামে জনজাতি দিনমজুর স্বামীস্ত্রী পালকু বাস্কে (৩৪) ও সোনা বাস্কে (২৮)
---------------
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট