আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপাল হলেন দীনেশ
নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (হি.স.): বিজেপির রাজ্যসভার সাংসদ দীনেশ শর্মাকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি অ্যাডমিরাল ডি কে জোশীর (অবসরপ্রাপ্ত) স্থলাভিষিক্ত হবেন, যিনি ২০১৭ সালের ৮ অক্টোবর আন্দামান ও নিকো
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপাল হলেন দীনেশ


নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (হি.স.): বিজেপির রাজ্যসভার সাংসদ দীনেশ শর্মাকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি অ্যাডমিরাল ডি কে জোশীর (অবসরপ্রাপ্ত) স্থলাভিষিক্ত হবেন, যিনি ২০১৭ সালের ৮ অক্টোবর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

৬২ বছর বয়সি দীনেশ শর্মা এর আগে উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর রাজ্যসভার মেয়াদ ২৫ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। গতকাল গভীর রাতে রাষ্ট্রপতি ভবন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দায়িত্ব গ্রহণের তারিখ থেকেই দীনেশ শর্মার এই নিয়োগ কার্যকর হবে।

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande