প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুনের বাড়িতে পুলিশের হানা
কলকাতা, ৬ সেপ্টেম্বর (হি.স.): রবিবার সাতসকালে প্রাক্তন আইপিএস তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশের হানা। এ দিন হুমায়ুন কবীরের কসবার বাড়িতে হানা দেয় শেক্সপিয়র সরণি থানার পুলিশ। সূত্রের খবর, ক্যামাক স্ট্রিটকাণ্ডের তদন্
প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুনের বাড়িতে পুলিশের হানা


কলকাতা, ৬ সেপ্টেম্বর (হি.স.): রবিবার সাতসকালে প্রাক্তন আইপিএস তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশের হানা। এ দিন হুমায়ুন কবীরের কসবার বাড়িতে হানা দেয় শেক্সপিয়র সরণি থানার পুলিশ। সূত্রের খবর, ক্যামাক স্ট্রিটকাণ্ডের তদন্তে হুমায়ুন কবীরের বাড়িতে হানা দিয়েছে পুলিশ।

৯ সেপ্টেম্বর, বুধবার হুমায়ুন কবীরকে শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছে। সে বিষয়েই নোটিস দিতে এ দিন তাঁর বাড়িতে যায় পুলিশ। হুমায়ুন কবীরের তরফে নোটিস গ্রহণ করেছেন তাঁর গাড়ির চালক। পুলিশ সূত্রের খবর, ক্যামাক স্ট্রিটে তৃণমূলের অফিসে অশান্তির ঘটনায় প্রাক্তন আইপিএস তথা প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরকে তলব করা হয়েছে। সমনের নোটিস ধরাতে রবিবার সকালে তাঁর কসবার বাড়িতে যায় তারা। সেই সময় বাড়িতেই ছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। পুলিশ তাঁর গাড়ির চালকের হাতে নোটিস দেয়। হুমায়ুন সেই নোটিসে সই করে তা পুলিশের কাছে পাঠিয়ে দেন।

উল্লেখ্য, ক্যামাক স্ট্রিটে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের বাইরে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখা বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। গত ২৭ আগস্ট বিকেলে সেই বিলবোর্ড খুলতে গিয়েছিলেন কলকাতা পুরসভার আধিকারিকেরা। সঙ্গে ছিল পুলিশও। অভিযোগ, অভিষেক এবং তাঁর অনুগামীরা পুরকর্মীদের কাজে বাধা দিয়েছেন। পুরসভার দাবি ছিল, অভিষেকের অফিসের বাইরে অবৈধ ভাবে বিলবোর্ডটি ঝুলছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande