কোণ্ডাগাঁও থেকে উদ্ধার নকশালদের লুকিয়ে রাখা বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র
কোণ্ডাগাঁও, ৬ সেপ্টেম্বর (হি.স.): ছত্তিশগড়ের কোণ্ডাগাঁও জেলায় রবিবার নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে ৩০ কেজি বিস্ফোরক, পিস্তল-সহ নকশালদের লুকিয়ে রাখা বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে। কোণ্ডাগাঁওয়ের এসপি পঙ্কজ চন্দ্র এই খবরের সত্যতা নিশ্চিত
কোণ্ডাগাঁও থেকে উদ্ধার নকশালদের লুকিয়ে রাখা বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র


কোণ্ডাগাঁও, ৬ সেপ্টেম্বর (হি.স.): ছত্তিশগড়ের কোণ্ডাগাঁও জেলায় রবিবার নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে ৩০ কেজি বিস্ফোরক, পিস্তল-সহ নকশালদের লুকিয়ে রাখা বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে। কোণ্ডাগাঁওয়ের এসপি পঙ্কজ চন্দ্র এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

নকশালদের লুকিয়ে রাখা অস্ত্র, আইইডি এবং অন্যান্য সামগ্রী উদ্ধারের জন্য ক্রমাগত তল্লাশি অভিযান চলছে। রবিবার কোণ্ডাগাঁও-এর নকশাল সেল, ডিআরজি, বস্তার ফাইটার্স এবং বিডিএস-এর যৌথ দল অভিযান চালায়| আত্মসমর্পণকারী নকশালদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়| মার্দাপাল থানা এলাকার অন্তর্গত কোরমেল ও পুসপোল মোখামারির আশেপাশের জঙ্গল ও পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয় এ দিন। ১০ কেজি আইইডি, একটি ৯ মিমি পিস্তল, ২০ কেজি জিলেটিন-সহ অন্যান্য নকশাল সামগ্রী উদ্ধার করা হয়।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande