জলমগ্ন বামুনগাছিতে রাস্তা অবরোধ, বিক্ষোভ
হাওড়া, ৬ সেপ্টেম্বর (হি.স.): টানা বৃষ্টিতে জলমগ্ন উত্তর হাওড়ার বামুনগাছি এলাকা। দীর্ঘদিন ধরে বেনারস রোড-সহ বিস্তীর্ণ অঞ্চলে জমে রয়েছে জল। তার প্রতিবাদে রবিবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। এ দিন রাস্তা অবরোধ করে নিকাশির দাবিতে
জলমগ্ন বামুনগাছিতে রাস্তা অবরোধ, বিক্ষোভ


হাওড়া, ৬ সেপ্টেম্বর (হি.স.): টানা বৃষ্টিতে জলমগ্ন উত্তর হাওড়ার বামুনগাছি এলাকা। দীর্ঘদিন ধরে বেনারস রোড-সহ বিস্তীর্ণ অঞ্চলে জমে রয়েছে জল। তার প্রতিবাদে রবিবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। এ দিন রাস্তা অবরোধ করে নিকাশির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। পরে পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, টানা বৃষ্টির জেরে উত্তর হাওড়ার বামুনগাছির একাধিক জায়গা জলমগ্ন। বামুনগাছি মহীনাথ পাড়া ও বেনারস রোডে কয়েকদিন ধরে হাঁটু সমান জল জমে রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। জল ঠিকমতো না নামায় দুর্ভোগ আরও বেড়েছে। দ্রুত জল সরানো এবং স্থায়ী নিকাশি ব্যবস্থার দাবিতে রবিবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদে সামিল হন মহিলারাও। অবরোধের জেরে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানান বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande