
মিলান, ৬ সেপ্টেম্বর (হি.স.): সেরি আয় শনিবার ঘুরে দাঁড়িয়ে ঘরের মাঠে অবিশ্বাস্য এক জয় তুলে নিল ইন্টার নাপোলির বিরুদ্ধে। গতবারের রানার্স-আপদের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও শিরোপাধারীরা জিতেছে ৩-২ ব্যবধানে। জোড়া গোল করে জয়ের নায়ক হয়েছেন আর্জেন্টাইন তারকা মার্তিনেস।
সবকটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫০ মিনিটে মাত্তেও পলিতানোর গোলে এগিয়ে যায় নাপোলি। ৫৩ মিনিটে ব্যবধান বাড়ান রাসমুস হয়লুন।
তিন মিনিট পর ৫৬ মিনিটে একটি গোল শোধ করেন মার্তিনেস। ৮২ মিনিটে হেডে গোল করে দলকে সমতায় ফেরান থুরাম।
সেখান থেকে ড্রয়ের দিকেই যাচ্ছিল ম্যাচ।কিন্তু ৯১ মিনিটে মার্তিনেসের গোলে পাল্টে গেল সব হিসাব।
এই জয়ে তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে ইন্টার। তিন ম্যাচের দুটিতে হারা নাপোলি ৩ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি