সুস্থ সমাজ সমৃদ্ধ দেশ গঠনে সহায়তা করে : মনসুখ মান্ডভিয়া
সুরাট, ৬ সেপ্টেম্বর (হি.স.): কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া রবিবার সকালে গুজরাটের সুরাটে ''সানডে অন সাইকেল'' কর্মসূচিতে অংশ নেন। কেন্দ্রীয় মন্ত্রী সঙ্গে এই কর্মসূচিতে অংশ নেন গুজরাটের উপ-মুখ্যমন্ত্রী হর্ষ সাংভিও। এছাড়াও বহু
মনসুখ মান্ডভিয়া


সুরাট, ৬ সেপ্টেম্বর (হি.স.): কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া রবিবার সকালে গুজরাটের সুরাটে 'সানডে অন সাইকেল' কর্মসূচিতে অংশ নেন। কেন্দ্রীয় মন্ত্রী সঙ্গে এই কর্মসূচিতে অংশ নেন গুজরাটের উপ-মুখ্যমন্ত্রী হর্ষ সাংভিও। এছাড়াও বহু তরুণ-তরুণী সানডে অন সাইকেল কর্মসূচিতে যোগ দেন।

কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া এদিন বলেন, ফিট ইন্ডিয়া মুভমেন্ট-এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী মোদী দেশজুড়ে 'সানডে অন সাইকেল' কর্মসূচি শুরু করেছেন। 'বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুবসমাজ'-এর বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সারা দেশের ২৫,০০০-এরও বেশি স্থান থেকে ৫০ লক্ষেরও বেশি তরুণ-তরুণী এতে অংশ নিয়েছেন। বিকশিত দেশ হিসেবে গড়ে ওঠার আকাঙ্ক্ষা রাখা যে কোনও দেশের জন্যই তার নাগরিকদের সুস্থ থাকা অত্যন্ত জরুরি। সুস্থ মানুষই একটি সুস্থ সমাজ গড়ে তোলে এবং সুস্থ সমাজ একটি সমৃদ্ধ দেশ গঠনে সহায়তা করে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande