কেরলমের ত্রিশূরে বাইকে ধাক্কা গাড়ির, শিশু-সহ মৃত্যু ৩ জনের
ত্রিশূর, ৬ সেপ্টেম্বর (হি.স.): কেরলমের ত্রিশূরে বাইক ও গাড়ির সংঘর্ষে মৃত্যু হয়েছে ৩ জনের। মৃতদের মধ্যে ৩ বছরের একটি শিশুও রয়েছে। শনিবার মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটেছে গুরুভায়ুর-কুন্নামকুলাম সড়কে। নিহতরা হলেন মুনীর (৩৫), তাঁর স্ত্রী সাফনা (২৫) এবং দম্পতি
কেরলমের ত্রিশূরে বাইকে ধাক্কা গাড়ির, শিশু-সহ মৃত্যু ৩ জনের


ত্রিশূর, ৬ সেপ্টেম্বর (হি.স.): কেরলমের ত্রিশূরে বাইক ও গাড়ির সংঘর্ষে মৃত্যু হয়েছে ৩ জনের। মৃতদের মধ্যে ৩ বছরের একটি শিশুও রয়েছে। শনিবার মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটেছে গুরুভায়ুর-কুন্নামকুলাম সড়কে। নিহতরা হলেন মুনীর (৩৫), তাঁর স্ত্রী সাফনা (২৫) এবং দম্পতির তিন বছরের ছেলে ইয়ামিল আইবাক। তাঁরা চাভাক্কাডের এডাক্কাজিয়ুরের বাসিন্দা ছিলেন।

পুলিশ জানিয়েছে, শনিবার মধ্যরাতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে তাঁরা বাড়ি ফিরছিলেন। পথে রাস্তার পাশে কিছু সময়ের জন্য নিজেদের বাইকটি থামান তাঁরা, সেই সময় দ্রুত গতিতে ছুটে আসা একটি গাড়ি তাঁদের মোটরবাইকে ধাক্কা মারে। দুর্ঘটনায় স্বামী ও স্ত্রী ও দম্পতির ছোট সন্তানের মৃত্যু হয়। পুলিশ মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande