মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষে স্মারক রৌপ্য মুদ্রা প্রকাশ, সাক্ষী থাকল শিশির মঞ্চ
কলকাতা, ৬ সেপ্টেম্বর (হি. স.) : মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষ উদ্যাপনের অঙ্গ হিসেবে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হল মহানায়ক স্মারক রৌপ্য মুদ্রা। রবিবার শিশির মঞ্চে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই স্মারক মুদ্রার প্রকাশ ঘিরে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত
শিশির মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে মুদ্রা প্রকাশ


কলকাতা, ৬ সেপ্টেম্বর (হি. স.) : মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষ উদ্যাপনের অঙ্গ হিসেবে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হল মহানায়ক স্মারক রৌপ্য মুদ্রা। রবিবার শিশির মঞ্চে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই স্মারক মুদ্রার প্রকাশ ঘিরে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিত্বেরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন বিভাগের রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী। ছিলেন প্রখ্যাত বর্ষীয়ান অভিনেত্রী ও বিধায়ক শ্রীমতী রূপা গাঙ্গুলী, প্রখ্যাত অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এবং পদ্মশ্রী প্রাপ্ত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন প্রখ্যাত চিকিৎসক পদ্মশ্রী সরোজ মণ্ডলও।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. সৌমিত্র মোহন এবং গভর্নমেন্ট ইন্ডিয়া মিন্ট-এর চিফ জেনারেল ম্যানেজার শ্রী গোরক্ষনাথ যাদব-সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা।

উল্লেখ্য, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে উত্তমকুমারের অবদান অনস্বীকার্য। তাঁর অভিনয়, ব্যক্তিত্ব ও জনপ্রিয়তা প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঙালির সাংস্কৃতিক স্মৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে। জন্মশতবর্ষে তাঁর স্মৃতির উদ্দেশ্যে এই রৌপ্য মুদ্রার প্রকাশ তাই নিছক আনুষ্ঠানিকতা নয়, বরং বাংলা চলচ্চিত্রের এক কিংবদন্তি অধ্যায়কে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার এক বিশেষ মুহূর্ত।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande