
মিউনিখ, ৬ সেপ্টেম্বর (হি.স.): লিগ শিরোপা ধরে রাখার অভিযানে গোল উৎসবে শুরুর পর, দ্বিতীয় ম্যাচেই গোল করতে পারল না বায়ার্ন মিউনিখ। আর চ্যাম্পিয়নদের রুখে দিয়ে মরসুমে প্রথম পয়েন্ট পেল শালকে
প্রতিপক্ষের মাঠে শনিবার বুন্ডেসলিগার ম্যাচটি গোলশূন্য ড্র করেছে বায়ার্ন।
উল্লেখ্য,গত সপ্তাহে স্টুটগার্টকে ৫-১ গোলে উড়িয়ে টুর্নামেন্ট শুরু করা বায়ার্ন শনিবার ৮০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে আক্রমণেও আধিপত্য করেও হ্যারি কেইন ও লুইস দিয়াসরা পারেননি গোল করতে।
এর ফলে,দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে আছে বায়ার্ন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি