বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার মহিলা, গ্রেফতার ২
বাঁকুড়া, ৬ সেপ্টেম্বর (হি.স.): বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক মহিলা। ওই মহিলাকে ধর্ষণের পর বেধড়ক মারধর করা এমনকি জোর টাকা কেড়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছে দুজন। এই ধৃতদের রবিবার বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়। পুলিশ ও আইনজীবী
বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার মহিলা, গ্রেফতার ২


বাঁকুড়া, ৬ সেপ্টেম্বর (হি.স.): বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক মহিলা। ওই মহিলাকে ধর্ষণের পর বেধড়ক মারধর করা এমনকি জোর টাকা কেড়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছে দুজন। এই ধৃতদের রবিবার বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়। পুলিশ ও আইনজীবীদের সূত্রে জানা গেছে, যে বন্ধুর সঙ্গে বাঁকুড়া শহর লাগোয়া হরিয়ালগাড়া এলাকায় বেড়াতে গিয়ে ছিলেন এক মহিলা। তার অভিযোগ, সেই সময় একদল দুষ্কৃতীর হাতে নিগৃহীত হয়ে ছিলেন তিনি। ঘটনাটি ঘটে ছিল কয়েক দিন আগে। সেই ঘটনায় মহিলা বাঁকুড়া সদর থানায় কয়েকজনের বিরুদ্ধে শ্লীলতাহানি, ধর্ষণ, মারধর ও জোর করে টাকা আদায়ের অভিযোগ দায়ের করেছিলেন। এই অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে বাঁকুড়া সদর থানার পুলিশ। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ গ্রেফতার করে দুই যুবককে। রবিবার ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়। ধৃতদের বিরুদ্ধে মারধোর ও জোর করে টাকা আদায়ের পাশাপাশি ধর্ষণ ও শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। এদিন ধৃতদের আইনজীবী জামিনের আবেদন জানালে আদালত সেই আবেদন নামঞ্জুর করে দেয়। এই ধৃতদের জিজ্ঞাসাবাদ করে অন্য অভিযুক্তদের খোঁজ চালানো হবে বলে জানিয়েছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande