চেলসিকে হারাল আর্সেনাল
লন্ডন, ৭ সেপ্টেম্বর (হি.স.) : এমিরেটস স্টেডিয়ামে রবিবার প্রিমিয়ার লিগে জমজমাট লড়াইয়ে ২-১ গোলে জিতেছে আর্সেনাল। চেলসিকে হারিয়ে শতভাগ জয়ের ধারা বজায় রাখল মিকেল আর্তেতার দল। মর্গ্যান রজার্সের গোলে পিছিয়ে পড়ার পর, সমতা টানেন কাই হাভার্টজ। আর দ্বিতীয়া
চেলসিকে হারাল আর্সেনাল


লন্ডন, ৭ সেপ্টেম্বর (হি.স.) : এমিরেটস স্টেডিয়ামে রবিবার প্রিমিয়ার লিগে জমজমাট লড়াইয়ে ২-১ গোলে জিতেছে আর্সেনাল। চেলসিকে হারিয়ে শতভাগ জয়ের ধারা বজায় রাখল মিকেল আর্তেতার দল।

মর্গ্যান রজার্সের গোলে পিছিয়ে পড়ার পর, সমতা টানেন কাই হাভার্টজ। আর দ্বিতীয়ার্ধে ব্যবধান গড়ে দেন মার্টিন ওদেগোর। এফএ কমিউনিটি শিল্ড জিতে মরসুম শুরু করা আর্সেনাল সব মিলিয়ে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে সব কটা ম্যাচই জিতল।

তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুইয়ে আছে আর্সেনাল। আর সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।

আর মরসুমে প্রথম হেরে চেলসি ৬ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande