বার্সিলোনার গোলে হারলো ভালেন্সিয়া
বার্সিলোনা, ৭ সেপ্টেম্বর (হি.স.) : আক্রমণের জোয়ারে ভালেন্সিয়াকে ভাসিয়ে দিল বার্সিলোনা। লা লিগার ম্যাচে রবিবার ৫-০ গোলে জিতেছে বার্সিলোনা। এবার স্পেনের শীর্ষ লিগে কেবল তারাই ধরে রেখেছে শতভাগ জয়ের ধারা। জোড়া গোল করেছেন লামিনে ইয়ামাল। জালের দ
বার্সিলোনার গোল উৎসব, ভেসে গেল ভালেন্সিয়া


বার্সিলোনা, ৭ সেপ্টেম্বর (হি.স.) : আক্রমণের জোয়ারে ভালেন্সিয়াকে ভাসিয়ে দিল বার্সিলোনা। লা লিগার ম্যাচে রবিবার ৫-০ গোলে জিতেছে বার্সিলোনা। এবার স্পেনের শীর্ষ লিগে কেবল তারাই ধরে রেখেছে শতভাগ জয়ের ধারা।

জোড়া গোল করেছেন লামিনে ইয়ামাল। জালের দেখা পেয়েছেন বার্সিলোনা অধিনায়ক হাফিনিয়া, সহ-অধিনায়ক পেদ্রি ও মিডফিল্ডার ফের্মিন লোপেস।

এই জয়ে চার ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে থাকল বার্সিলোনা। ৯ পয়েন্ট করে নিয়ে পরের দুটি স্থানে আছে রিয়াল মাদ্রিদ ও রেয়াল বেতিস।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande