দুইবার এগিয়ে গিয়েও জিততে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড
ম্যানচেস্টার, ৭ সেপ্টেম্বর (হি.স.) : ম্যাচ শেষ হতে তখন কয়েক সেকেন্ড বাকি। জয়ের পথেই ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু একেবারে শেষ মুহূর্তে সবকিছু বদলে গেল। মেইটল্যান্ড-নাইলসের চমৎকার গোলে একটি পয়েন্ট আদায় করে নিল এভারটন। প্রতিপক্ষের মাঠে রবিবার প্
দুইবার এগিয়ে গিয়েও জিততে পারল না ম্যান ইউ


ম্যানচেস্টার, ৭ সেপ্টেম্বর (হি.স.) : ম্যাচ শেষ হতে তখন কয়েক সেকেন্ড বাকি। জয়ের পথেই ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু একেবারে শেষ মুহূর্তে সবকিছু বদলে গেল। মেইটল্যান্ড-নাইলসের চমৎকার গোলে একটি পয়েন্ট আদায় করে নিল এভারটন। প্রতিপক্ষের মাঠে রবিবার প্রিমিয়ার লিগে দুইবার এগিয়ে থেকেও জিততে পারল না ম্যান ইউনাইটেড। রোমাঞ্চকর লড়াইটি শেষ হয়েছে ২-২ গোলে।

চারটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ব্রায়ান এমবুমো ইউনাইটেডকে এগিয়ে নেওয়ার পর, সমতা টানেন তারিক জর্জ। একটু পরই বেনিয়ামিন শেশকোর গোলে আবার এগিয়ে যায় ম্যানচেস্টার। এরপর, যোগ করা সময়ের শেষ মিনিটে মেইটল্যান্ড-নাইলসের নৈপুন্যে হার এড়ায় এভারটন। ম্যাচে এভারটন তাদের ১৮ শটের ছয়টি লক্ষ্যে রাখতে পারে। আর ইউনাইটেড ১৪টি শটের তিনটি লক্ষ্যে রাখতে পারে।

তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে এভারটন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande