
নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (হি.স.): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নবীন বুধবার (৯ সেপ্টেম্বর) থেকে উত্তরাখণ্ডে দুই দিনের সফর করবেন। এই সময় তিনি দলের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন, যুবকদের সঙ্গে সরাসরি কথা বলবেন। প্রাক্তন সেনা ও পাঞ্জাবি সম্প্রদায়ের আয়োজিত বিশেষ কর্মসূচিতেও অংশ নেবেন। তিনি বিজেপির রাজ্য পদাধিকারী এবং কোর কমিটির সঙ্গেও বৈঠক করবেন। বিজেপি সূত্রে জানা গেছে, এই দু'দিন বিজেপি-র জাতীয় সভাপতি নিতিন নবীনের একাধিক কর্মসূচি রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ