নয়ডা জেলায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু
নয়ডা, ৭ সেপ্টেম্বর (হি. স.): উত্তর প্রদেশের নয়ডা জেলায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে সুরজপুর থানার অন্তর্গত এলাকায়। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। সোমবার এক পুলিশ আধিকারিক জানিয়েছ
নয়ডা জেলায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু


নয়ডা, ৭ সেপ্টেম্বর (হি. স.): উত্তর প্রদেশের নয়ডা জেলায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে সুরজপুর থানার অন্তর্গত এলাকায়। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

সোমবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন যে, মৃতের নাম নবীন কুমার (৩৭)। গত রাতে তিনি সুরজপুর থানা এলাকার তিলপাতা গ্রামের কাছে ট্রেনের ধাক্কা খান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই আধিকারিক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, নবীন কুমার ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন নাকি দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু, তা পুলিশ এখন খতিয়ে দেখছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande