নিউহারাঙ্গাজাওয়ে ২ ও ৩ নম্বর রেললাইন চালু, নির্ধারিত সময়ের পরিবর্তে দেরিতে ছাড়বে দুই এক্সপ্রেস
হাফলং (অসম), ৭ সেপ্টেম্বর (হি স) লামডিং–বদরপুর পাহাড় লাইনের নিউহারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইন পুনরুদ্ধারের কাজে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ইতিমধ্যে নিউহারাঙ্গাজাওয়ে ২ ও ৩ নম্বর রেললাইন পুনরায় চালু করা হয়েছে। পাশাপাশি ১ নম্বর রেললাইনের পুনর্গঠন ও
নিউহারাঙ্গাজাওয়ে ২ ও ৩ নম্বর রেললাইন চালু, নির্ধারিত সময়ের পরিবর্তে দেরিতে ছাড়বে দুই এক্সপ্রেস


হাফলং (অসম), ৭ সেপ্টেম্বর (হি স) লামডিং–বদরপুর পাহাড় লাইনের নিউহারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইন পুনরুদ্ধারের কাজে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ইতিমধ্যে নিউহারাঙ্গাজাওয়ে ২ ও ৩ নম্বর রেললাইন পুনরায় চালু করা হয়েছে। পাশাপাশি ১ নম্বর রেললাইনের পুনর্গঠন ও মেরামতির কাজও দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এই পরিস্থিতিতে ট্রেন চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে রেল কর্তৃপক্ষ পরিষেবায় আরও কিছু পরিবর্তনের কথা জানিয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, ৮ সেপ্টেম্বর ২০২৬-এর জন্য দুটি গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেনের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে।

১৫৬৫০ নম্বর নারাঙ্গি–আগরতলা এক্সপ্রেস নির্ধারিত সময়ের পরিবর্তে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (১৮.৩০ ঘণ্টা) নারাঙ্গি স্টেশন থেকে ছাড়বে। অর্থাৎ ট্রেনটি নির্ধারিত সময়ের তুলনায় পুনর্নির্ধারিত সময়ে যাত্রা শুরু করবে।

অন্যদিকে, ১৫৬২৮ নম্বর শিলচর–কোয়েম্বাটোর জংশন এক্সপ্রেস-এরও যাত্রার সময় পরিবর্তন করা হয়েছে। ৮ সেপ্টেম্বর ট্রেনটি শিলচর স্টেশন থেকে রাত ১০টা ১০ মিনিটে (২২.১০ ঘণ্টা) ছাড়বে।

নিউহারাঙ্গাজাওয়ের কাছে দীর্ঘদিন ধরে রেললাইনের অবনতির কারণে পাহাড় লাইনে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছিল। বিশেষ করে ১ ও ২ নম্বর লাইনে সমস্যা দেখা দেওয়ায় নিরাপত্তার স্বার্থে দীর্ঘ সময় ধরে সীমিত লাইন ব্যবহার করে ট্রেন চালানো হচ্ছিল। রেল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে মাটি শক্ত করার পাশাপাশি প্রয়োজনীয় পুনর্গঠন ও মেরামতির কাজ শুরু হয়।

এখন ২ ও ৩ নম্বর লাইন পুনরায় চালু হওয়ায় পাহাড় লাইনে ট্রেন পরিষেবা স্বাভাবিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তবে ১ নম্বর লাইনের কাজ এখনও চলছে। সেই কারণে পরিস্থিতি বিবেচনা করে বিভিন্ন ট্রেনের সময়সূচি ও চলাচলে সাময়িক পরিবর্তন করা হচ্ছে।

রেলযাত্রীদের নির্ধারিত সময়ের পরিবর্তন সম্পর্কে অবগত হয়ে স্টেশনে আসার এবং যাত্রার আগে সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষের সর্বশেষ আপডেট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande