
হাওড়া, ৭ সেপ্টেম্বর (হি.স.): রাজ্য সরকার প্রবীণ নাগরিক, বিশেষভাবে সক্ষম ও স্বামীহীনাদের (বিধবা) হাতে বর্ধিত হারে ভাতা তুলে দেওয়ার কাজ শুরু করেছে। বৃদ্ধ-বৃদ্ধা, বিশেষভাবে সক্ষম এবং স্বামীহীনাদের জন্য ১০০০ টাকা থেকে ১৫০০ টাকা ভাতা বৃদ্ধি করা হয়েছে| মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার রাজ্য সচিবালয় নবান্নে জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় এই কাজের সূচনা করেন। নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দফতরের উদ্যোগে প্রস্তাবিত এই অনুষ্ঠান মঞ্চ থেকে কয়েকজন প্রবীণ নাগরিক, বিধবা ও বিশেষভাবে সক্ষমের হাতে এই সুবিধা তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।
নবান্নে উপভোক্তাদের হাতে বর্ধিত বার্ধক্য ও বিধবা ভাতা তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘পূর্বের সরকারের কারণে পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থা ভালো নয়। তবু প্রতিশ্রুতি পূরণ করল সরকার। ভুয়ো কেউ ভাতা পাবেন না। শুধু যোগ্য উপভোক্তাদের হাতেই ভাতার টাকা দেওয়া হবে।’
হিন্দুস্থান সমাচার / সংবাদ