হনুমান অংশ সিনেমার প্রশংসা করলেন বরুণ ধাওয়ান
মুম্বই, ৭ সেপ্টেম্বর (হি. স.): হনুমান অংশ-এর প্রশংসাকারী তারকাদের দলে যোগ দিয়েছেন অভিনেতা বরুণ ধাওয়ান। বিশাল চতুর্বেদীর প্রায় ২ কোটি টাকা বাজেটে নির্মিত এই সিনেমাটি বক্স অফিসে ১০০ কোটি টাকার বেশি আয় করেছে এবং এর আয় ক্রমাগত বাড়ছে। এদিকে, বরুণ
হনুমান অংশ সিনেমার প্রশংসা করলেন বরুণ ধাওয়ান


মুম্বই, ৭ সেপ্টেম্বর (হি. স.): হনুমান অংশ-এর প্রশংসাকারী তারকাদের দলে যোগ দিয়েছেন অভিনেতা বরুণ ধাওয়ান। বিশাল চতুর্বেদীর প্রায় ২ কোটি টাকা বাজেটে নির্মিত এই সিনেমাটি বক্স অফিসে ১০০ কোটি টাকার বেশি আয় করেছে এবং এর আয় ক্রমাগত বাড়ছে। এদিকে, বরুণ তার মা করুণা ধাওয়ানের সঙ্গে সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে গিয়েছিলেন। সিনেমাটি দেখার পর তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দর্শকদের প্রেক্ষাগৃহে যাওয়ার জন্য অনুরোধ করেন।

বরুণ তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে সিনেমাটি প্রশংসা করে বলেন যে তিনি তাঁর মায়ের সঙ্গে হনুমান অংশ দেখেছেন এবং এটি তাঁর জন্য একটি চমৎকার অভিজ্ঞতা ছিল। তিনি দর্শকদের তাঁদের বাবা-মা এবং বন্ধুদের সঙ্গে সিনেমাটি দেখার জন্য অনুরোধ করেন। অভিনেতা আরও স্পষ্ট করে বলেন যে সিনেমাটি প্রচারের জন্য কেউ তাঁর সঙ্গে যোগাযোগ করেনি, বরং তিনি নিজের অভিজ্ঞতার পর সিনেমাটি সম্পর্কে জানাতে চেয়েছিলেন। বরুণ সিনেমাটি কলাকুশলীদের, বিশেষ করে অভিনেতা শোভিনব সত্য এবং পরিচালক বিশাল চতুর্বেদীরও প্রশংসা করেছেন।

ভগবান হনুমানের সঙ্গে তাঁর শৈশবের বিশেষ সম্পর্কের কথা উল্লেখ করে বরুণ বলেন যে, হনুমান অংশ'ও তাঁর কাছে শুধু একটি চলচ্চিত্র নয়, বরং একটি স্বর্গীয় অভিজ্ঞতা। তিনি দর্শকদের প্রেক্ষাগৃহে গিয়ে এটি উপভোগ করার জন্য অনুরোধ করেন।

উল্লেখ্য, বরুণের আগে কঙ্গনা রানাওয়াত, বীরেন্দ্র শেহবাগ, পরিচালক মধুর ভান্ডারকর এবং আদিত্য ধরও সিনেমাটির প্রতি তাঁদের সমর্থন জানিয়েছেন। মাত্র ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিনেমাটি ১০০ কোটিরও বেশি আয় করে বক্স অফিসে একটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande