২০২৬–২৯ মেয়াদের জন্য বিশ্বভারতী শৈক্ষিক সংঘের নতুন কমিটি গঠিত
কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি.স.): ২০২৬ থেকে ২০২৯ সালের মেয়াদের জন্য সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করল ‘বিশ্বভারতী শৈক্ষিক সংঘ’। ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক মহাসংঘের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সংঘের প্রতিষ্ঠাতা আহ্বায়
২০২৬–২৯ মেয়াদের জন্য বিশ্বভারতী শৈক্ষিক সংঘের নতুন কমিটি গঠিত


কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি.স.): ২০২৬ থেকে ২০২৯ সালের মেয়াদের জন্য সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করল ‘বিশ্বভারতী শৈক্ষিক সংঘ’। ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক মহাসংঘের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সংঘের প্রতিষ্ঠাতা আহ্বায়ক অধ্যাপক বিপ্লব লোহ চৌধুরীকে এই নতুন কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।

কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ড. অজয় দাস, সাধারণ সম্পাদক ড. শুভ্র জ্যোতি দাস, যুগ্ম সম্পাদক অধ্যাপক ভোলানাথ মণ্ডল ও ড. প্রজ্ঞালঙ্কার ভিক্ষু এবং কোষাধ্যক্ষ ড. অভিজিৎ ঘোষ। এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে ২০ জন প্রতিনিধিকে মনোনীত করা হয়েছে।

বিশ্বভারতী শৈক্ষিক সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বি আর এস এম-এর আওতায় এটিই একমাত্র বিশ্ববিদ্যালয় শাখা যেখানে শিক্ষক এবং শিক্ষাকর্মী উভয়েই একই কমিটির অংশ। নতুন কমিটি গঠনের পর সভাপতি অধ্যাপক বিপ্লব লোহ চৌধুরী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও গৌরব পুনরুদ্ধারে সমস্ত সদস্যকে ইতিবাচক ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সমস্ত সদস্যকে ঐক্যবদ্ধভাবে সক্রিয় হতে হবে। এর পাশাপাশি তিনি সেপ্টেম্বর ও অক্টোবর মাস জুড়ে এক নতুন সদস্য সংগ্রহ অভিযানের কথা ঘোষণা করেন। দুর্গাপূজার পর বিজয়া দশমীর আবহেই সর্বোচ্চ সংখ্যক নতুন সদস্যকে সংগঠনের সঙ্গে যুক্ত করাই এই অভিযানের মূল উদ্দেশ্য।

বর্তমানে বিশ্বভারতী শৈক্ষিক সংঘের সদস্য সংখ্যা প্রায় ৭০। আসন্ন সদস্য সংগ্রহ অভিযানের মাধ্যমে এই সংখ্যা বাড়ানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের অংশগ্রহণ আরও সুদৃঢ় করাই সংগঠনের মূল লক্ষ্য।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande