
কলকাতা ৮ সেপ্টেম্বর (হি. স.) : এই প্রথম তিনদিনের জন্যে কলকাতা শহরের বুকে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ডার্টস ওপেন ২০২৬, আসর। ললিত গ্রেট ইস্টার্ন হোটেলে তা আয়োজন করা হয়েছে। প্রেস ক্লাব, কলকাতায় মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন উদ্যোক্তারা। অল ইন্ডিয়া ডার্টস আ্যসোসিয়েশনের সম্পাদক প্রশান্ত সাহা এক প্রশ্নের উত্তরে এদিন জানান যে, - কলকাতায় তিনদিনের জন্য ওই প্রতিযোগিতা আগামী ১০ তারিখ উদ্বোধন করা হবে। এ রাজ্যের পর্যটন ও পরিষদীয় মন্ত্রী ড. শঙ্কর ঘোষ এর সূচনা করবেন। প্রথম দিন হবে প্যারা ও ইয়ূথ ডার্টস ম্যাচগুলি। যদিও তিনদিনের ওই চ্যাম্পিয়নশিপ শনিবার পর্যন্ত চলবে। উল্লেখ্য, বৃহস্পতিবার লিগের খেলা রয়েছে। শেষদিনেই নক আউট পর্বের ম্যাচ রয়েছে। এরপর প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে, এদিন প্রেস ক্লাব, কলকাতায় এই উপলক্ষে জার্সির আবরণ উন্মোচন করা হয়েছে। অল ইন্ডিয়া ডার্টস আ্যসোসিয়েশনের সভাপতি ও সাংসদ রাজীব প্রতাপ রুডি মূলতঃ সফল প্রাপকদের হাতে পুরস্কার তুলে দিতেই আসছেন তিনি কলকাতায়। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন বিজেপির সাংসদ। কলকাতা শহরে তিনদিনের চ্যাম্পিয়নশিপের আসরে তথা ওয়ার্ল্ড ডার্টস ফেডারেশন এর তরফেও সিলভার ক্যাটাগরিতে রয়েছে ১০ হাজার আমেরিকান ডলার প্রাইজ আ্যওয়ার্ড রয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত