সর্পদংশনে আক্রান্তদের জন্য পৃথক ওয়ার্ডের দাবিতে ডেপুটেশন
আরামবাগ , ৮ সেপ্টেম্বর (হি.স.): মঙ্গলবার সর্পদংশনে আহত রোগীদের চিকিৎসার জন্য পৃথক সর্পঘাত ওয়ার্ড চালুর দাবিতে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষের কাছে ডেপুটেশন দিল আগমনী সংস্থার পক্ষ থেকে। সংস্থার প্রতিনিধিদের দা
সর্পদংশনে আক্রান্তদের জন্য পৃথক ওয়ার্ডের দাবিতে ডেপুটেশন


আরামবাগ , ৮ সেপ্টেম্বর (হি.স.): মঙ্গলবার সর্পদংশনে আহত রোগীদের চিকিৎসার জন্য পৃথক সর্পঘাত ওয়ার্ড চালুর দাবিতে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষের কাছে ডেপুটেশন দিল আগমনী সংস্থার পক্ষ থেকে।

সংস্থার প্রতিনিধিদের দাবি, বর্ষার সময় গ্রামাঞ্চলে সর্পদংশনের ঘটনা বেড়ে যায়। ফলে একসঙ্গে একাধিক সর্পদংশনে আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এই পরিস্থিতিতে তাঁদের দ্রুত ও সঠিক চিকিৎসা পরিষেবা দিতে পৃথক সর্পঘাত ওয়ার্ডের প্রয়োজন রয়েছে।

এদিন আগমনী সংস্থার প্রতিনিধিরা হাসপাতালের অধ্যক্ষের সঙ্গে দেখা করে তাঁদের দাবিগুলি তুলে ধরেন। সর্পদংশনে আক্রান্ত রোগীদের জন্য নির্দিষ্ট পরিকাঠামো, চিকিৎসা পরিষেবা এবং প্রয়োজনীয় ব্যবস্থা আরও জোরদার করার আবেদন জানানো হয়।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, পৃথক সর্পঘাত ওয়ার্ড চালু হলে সর্পদংশনে আক্রান্ত রোগীদের চিকিৎসা পরিষেবা আরও সুসংগঠিত হবে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসার সুযোগ বাড়বে। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে বলে আশাবাদী আগমনী সংস্থার সদস্যরা।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande