
হুগলি , ৮ সেপ্টেম্বর (হি.স.) : আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। মঙ্গলবার হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখে চিকিৎসা পরিষেবা, পরিকাঠামো এবং রোগীদের সুযোগ-সুবিধার বিষয়গুলি খতিয়ে দেখেন তিনি।
এদিন পরিদর্শনের সময় রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলেন বিধায়ক। চিকিৎসা পরিষেবা পেতে কোনও সমস্যা হচ্ছে কি না, হাসপাতালের পরিষেবা নিয়ে তাঁদের অভিজ্ঞতা কেমন—সেই বিষয়ে তাঁদের কাছ থেকে জানতে চান তিনি।
হাসপাতালের বিভিন্ন বিভাগের পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গেও পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন হেমন্ত বাগ। সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত ও সহজলভ্য করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় এদিন।
বিধায়ক জানান, জনসাধারণের স্বাস্থ্য পরিষেবার বিষয়টি সর্বদা গুরুত্ব দিয়ে দেখা হবে। রোগীদের সুবিধা ও চিকিৎসা পরিষেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপের উপর নজর রাখা হবে।
জনসেবায় সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন আরামবাগের বিধায়ক।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA