
কলকাতা, ৮ সেপ্টেম্বর (হি. স.) : বাংলা অনূর্ধ্ব - ১৯, প্রস্তুতি শিবিরের জন্য মূলতঃ দুই উইকেট রক্ষক নিয়ে ২৩ জনের নামের তালিকা প্রকাশ করল বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল এর তরফেও এদিন জানানো হয়েছে যে - অনুশীলন এর জন্য ২৩ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়েছে। আগামীকাল থেকেই হায়দ্রাবাদে অনুশীলন চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। আসন্ন ক্রিকেট মরসুমের জন্য ওই তালিকা ঘোষণা করা হয়। আত্মজা মন্ডল, সায়ন্তন মন্ডল ও সুধাংশু পান্ডে (উইকেট কিপার), স্নেহাশিস রায়, গৌরব দত্ত, রাম সেন, রাজেশ মন্ডল, আদিত্য যাদব, রণবীর ধানুক, অনীশ মহাপাত্র, দিব্য নারায়ণ দাস, অঙ্কিত চ্যাটার্জি, জি সন্তোষ, ধনবীন নিমাভাত, অক্ষিত পান্ডে, অনীশ রাঠি, শিবম ভারতী, সোহম মিশ্র, সাহিল রায়, বীরেশ দাস, ড্যানিয়েল চৌধুরী, হৃদি নাগ ও শ্রীনাথ মাহান্তা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত