জম্মু বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানের আত্মহত্যার চেষ্টা
জম্মু, ৮ সেপ্টেম্বর (হি.স.) : জম্মু বিমানবন্দরে কর্মরত সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) এক জওয়ান সার্ভিস রাইফেল থেকে নিজেকে গুলি করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার জানা গিয়েছে, ঘটনার পরই ওই জওয়ানকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়ে সিআইএসএফের উচ্চপদস্থ আধিকারিক এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছন। কী কারণে ওই জওয়ান এমন পদক্ষেপ করলেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস

 rajesh pande