
কাঠুয়া, ৮ সেপ্টেম্বর (হি.স.) : মাদকবিরোধী অভিযানে জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার রাজবাগ থানা এলাকা থেকে প্রায় ৯ গ্রাম মাদক (চিট্টা)–সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মাসকিন আলি। তিনি কাঠুয়া জেলার মাড়হিন তহসিলের খণ্ডওয়াল কোটপুন্নু এলাকার বাসিন্দা।
মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজবাগ থানার পুলিশ দল থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে এলাকায় টহল দিচ্ছিল। সেই সময় পায়ে হেঁটে যাওয়া এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তাঁর কাছ থেকে প্রায় ৯ গ্রাম মাদক(চিট্টা) উদ্ধার হয়। পরে মাদকটি বাজেয়াপ্ত করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মাদক পাচার বা অন্য কোনও বেআইনি কার্যকলাপের খবর জানানোর জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে পুলিশ। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস