
কলকাতা, ৮ সেপ্টেম্বর (হি. স.) : চেন্নাইতে আয়োজিত দলীপ ট্রফিতে মঙ্গলবার পূর্বাঞ্চলের বিরুদ্ধে অসম লড়াইয়ে রয়েছে দক্ষিণাঞ্চল। তৃতীয় দিনের খেলায় ৬/২৪২ (৮০ ওভারে) এ পর্যন্ত রান দক্ষিণাঞ্চলের দলগত স্কোর। এর পরিপ্রেক্ষিতেই ৪৬৬ রানে পিছিয়ে রয়েছে তারা। মহম্মদ শামি (১১-৪-১৭-২) ও মুকেশ কুমার (১২-১-৩৬-২) দুটি করে ৪টি উইকেট ও শিখর মোহন ১টি (১৩-০-৫২-১) তুলে নিয়েছে। এদিকে, পূর্বাঞ্চল টসে জিতে ব্যাটিংয়ে প্রথম ইনিংসে - ৭০৮ রান (১৬৩ ওভারে) তোলে। উল্লেখ্য , দলের অধিনায়ক ঈশাণ কিষাণ আপাতত বিশ্রামের মধ্যে রয়েছে। পরিবর্তে এই মুহূর্তে দলের নেতৃত্বে রয়েছে বৈভব সূর্যবংশী। অন্যদিকে, দক্ষিণাঞ্চলের অধিনায়ক তিলক শর্মা ১৩৩ বলে ৫৬ রানে (১৩৩ বল) অপরাজিত রয়েছেন। এছাড়াও দেবদত্ত পাডিক্কাল - ৬২ রান (১০৪ বল ও এন জগদীশন - ৩২ রান (৪২ বলে ) ব্যক্তিগতভাবে সংগ্রহ করেছে। যদিও চা পান বিরতির সময় দলগত স্কোর ছিল - ৫/১৭৬ রান। ৫৩২ রানে এগিয়ে থাকে পূর্বাঞ্চল। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য বিষয় হল যে, দলীপ ট্রফির খেলায় জয়ের দিকেই তাকিয়ে রয়েছে পূর্বাঞ্চল দল। সেই ইঙ্গিত মিলছে। হাতে সময় দু'দিন রয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত