পুলিশকে চড় শ্রমিক নেতার, গ্রেফতার করল পুলিশ
বারুইপুর, ৮ সেপ্টেম্বর (হি. স.): রাস্তায় কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ কর্মীকে সপাটে গালে চড় মারলেন ভারতীয় মজদুর সংঘের এক নেতা। আক্রান্ত পুলিশকর্মীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত নেতা জলধর দাসকে গ্রেফতার করল বারুইপুর থানার পুলিশ। মঙ্গলবার অভিযুক্তকে বারু
পুলিশকে চড় শ্রমিক নেতার, গ্রেফতার করল পুলিশ


বারুইপুর, ৮ সেপ্টেম্বর (হি. স.): রাস্তায় কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ কর্মীকে সপাটে গালে চড় মারলেন ভারতীয় মজদুর সংঘের এক নেতা। আক্রান্ত পুলিশকর্মীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত নেতা জলধর দাসকে গ্রেফতার করল বারুইপুর থানার পুলিশ। মঙ্গলবার অভিযুক্তকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, টোটো মেন রাস্তায় ঘোরানো কেন হচ্ছে এই প্রশ্ন করায় বারুইপুর পুরাতন বাজার ট্রাফিক পুলিশ এক কনস্টেবলের গালে চড় ও তাঁকে ধাক্কা মারার অভিযোগ উঠেছে জলধরের বিরুদ্ধে। পেশায় টোটো চালক ঐ ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে পেশ করেছে বারুইপুর থানার পুলিশ। ধৃত বারুইপুর ব্লকের বিজেপির শ্রমিক সংগঠন বি এম এসের বারুইপুর ব্লকের দায়িত্বপ্রাপ্ত নেতা। ধরা পড়ে তার সাফাই, “রাগের মাথায় হয়ে গিয়েছে।” ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় বারুইপুরের শাজাহান রোডে। যদিও যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মনোরঞ্জন জোতদার বলেন, বি এম এস এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। আইন আইনের পথে চলবে।

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande