হিমাচল প্রদেশকে ৫৭ রানে হারিয়ে অনূর্ধ্ব - ২৩,বাংলা দলের জয়জয়কার
কলকাতা, ৮ সেপ্টেম্বর (হি. স.) : সিচেম ট্রফি ক্রিকেটে ৫৭ রানে হিমাচল প্রদেশের বিরুদ্ধে জয় বাংলার। অনূর্ধ্ব - ২৩, পুরুষদের আন্তঃ রাজ্য টি টোয়েন্টি টুর্নামেন্ট এর এক নজরে ফলাফল মঙ্গলবার - বাংলার প্রথম দফায় সংগ্রহ ৪/২১৯ রান। এর মধ্যেই উল্লেখযোগ্য হল
সিচেম ট্রফি ক্রিকেটে বাংলার ৫৭ রানে জয়


কলকাতা, ৮ সেপ্টেম্বর (হি. স.) : সিচেম ট্রফি ক্রিকেটে ৫৭ রানে হিমাচল প্রদেশের বিরুদ্ধে জয় বাংলার। অনূর্ধ্ব - ২৩, পুরুষদের আন্তঃ রাজ্য টি টোয়েন্টি টুর্নামেন্ট এর এক নজরে ফলাফল মঙ্গলবার - বাংলার প্রথম দফায় সংগ্রহ ৪/২১৯ রান। এর মধ্যেই উল্লেখযোগ্য হল - অগ্নিশ্বর দাস - ৫৫ রান (৩৫ বলে), জগমোহন প্রসাদ গুপ্তা - ৫২ রান (৩৭ বলে), শশাঙ্ক সিং - ৪৫ রান (২৬ বলে), স্নেহাশিস সাহা - ৩৯ রানে অপরাজিত (১৮ বলে)। বাংলার ব্যাটসম্যানের জবাবে দাপটের সঙ্গে লড়াইয়ের ময়দানে হিমাচল প্রদেশের দুই বোলার সমান্তরালভাবে লড়াই করে। সাগর মালহাম - ২/৩৪ রান (৩ ওভারে) ও পীযূষ ঠাকুর - ২/৩৯ রান (৪ ওভারে)। এর জবাবেই হিমাচল প্রদেশ ৯/১৬২ রান। দলের পক্ষে সর্বাধিক রান তোলে যথাক্রমে অর্পিত সিং - ৫৬ রান (২৮ বলে) ও অভিনব শর্মা - ৫১ রান (২৮ বলে)। বাংলার দুই বোলার - জিত ঠাকুর - ৪/১৮ ( ৪ ওভারে) এবং গিরিরাজ ব্যস - ২/৩৯( ৪ ওভারে) দুর্দান্ত পারফরম্যান্স করে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande