স্বামীর প্রেমিকার গলায় ব্লেড চালিয়ে হামলার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে, চাঞ্চল্য শিলিগুড়িতে
শিলিগুড়ি, ৮ সেপ্টেম্বর (হি.স.): শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি থানার অন্তর্গত গন্ডগোল জোত এলাকায় ত্রিকোণ প্রেমের টানাপোড়েনকে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর হামলার ঘটনা প্রকাশ্যে এসেছে। স্বামীর প্রেমিকার ওপর ব্লেড চালিয়ে ধারালো আঘাত করার অভিযোগ উঠল এক মহিলার
স্বামীর প্রেমিকার গলায় ব্লেড চালিয়ে হামলার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে, চাঞ্চল্য শিলিগুড়িতে


শিলিগুড়ি, ৮ সেপ্টেম্বর (হি.স.): শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি থানার অন্তর্গত গন্ডগোল জোত এলাকায় ত্রিকোণ প্রেমের টানাপোড়েনকে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর হামলার ঘটনা প্রকাশ্যে এসেছে। স্বামীর প্রেমিকার ওপর ব্লেড চালিয়ে ধারালো আঘাত করার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। হামলায় গুরুতর জখম হয়েছেন ওই মহিলা। ঘটনার পরই অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে খড়িবাড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত মহিলার নাম অঞ্জলি বর্মণ এবং জখম মহিলার নাম ভীমা বর্মণ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিগত প্রায় ছয় মাস ধরে অভিযুক্ত অঞ্জলি বর্মণ তাঁর স্বামীর সঙ্গে অন্য এক মহিলার মোবাইল চ্যাটকে কেন্দ্র করে চরম অসন্তুষ্ট ছিলেন। অভিযোগ, মঙ্গলবার দুপুরে অঞ্জলি বর্মণ গন্ডগোল জোত এলাকায় অবস্থিত ওই মহিলার দোকানে আচমকা চড়াও হন। সেখানে দুজনের মধ্যে তীব্র বচসা শুরু হয়। তর্কবিতর্ক চলাকালীনই অঞ্জলিদেবী নিজের কাছে থাকা একটি ব্লেড বের করে হঠাৎই ওই মহিলার গলায় চালিয়ে দেন বলে অভিযোগ।

রক্তাক্ত অবস্থায় জখম মহিলা ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নকশালবাড়ি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসকদের মতে, আঘাত গুরুতর হওয়ায় বর্তমানে চিকিৎসাধীন ওই মহিলার অবস্থা আশঙ্কাজনক।

খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত অঞ্জলি বর্মণকে হেফাজতে নেয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি ত্রিকোণ প্রেমের সম্পর্কের টানাপোড়েন থেকেই ঘটেছে বলে মনে করা হচ্ছে। ঘটনার পেছনে আর কোনো কারণ রয়েছে কি না, তা নিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande