রাজীব চকে যুবককে গাড়িতে তুলে টাকা আদায়ের অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
গুরুগ্রাম, ৮ সেপ্টেম্বর (হি.স.) : হরিয়ানার রাজীব চকের কাছে এক যুবককে জোর করে গাড়িতে তুলে মারধর করে এটিএম থেকে টাকা তোলানোর ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১ সেপ্টেম্বর এক ব্যক্তি নাহারপুর রূপা পু
রাজীব চকে যুবককে গাড়িতে তুলে টাকা আদায়ের অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার


গুরুগ্রাম, ৮ সেপ্টেম্বর (হি.স.) : হরিয়ানার রাজীব চকের কাছে এক যুবককে জোর করে গাড়িতে তুলে মারধর করে এটিএম থেকে টাকা তোলানোর ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১ সেপ্টেম্বর এক ব্যক্তি নাহারপুর রূপা পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। অভিযোগ, ৩১ আগস্ট চার যুবক তাঁকে জোর করে একটি গাড়িতে তুলে মারধর করে। পরে তাঁর এটিএমের পিন নম্বর নিয়ে অ্যাকাউন্ট থেকে ১০ হাজার টাকা তুলে নেওয়া হয়। এরপর তাঁকে একটি নির্জন স্থানে ফেলে অভিযুক্তরা পালিয়ে যায়।

অভিযোগের ভিত্তিতে সদর থানায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়। গত ৪ সেপ্টেম্বর এই ঘটনায় নিখিল নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্তরা ভাড়ার গাড়ি ব্যবহার করে ঘটনাটি ঘটিয়েছিল।

তদন্তে আরও এক অভিযুক্ত পবনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত দু'জনকেই সোমবার আদালতে পেশ করা হলে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। ঘটনার সঙ্গে জড়িত বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande