কৈথলে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু ১৭ বছরের কিশোরের , আহত ১
কৈথল, ৯ সেপ্টেম্বর ( হি.স.): হরিয়ানার কৈথলে ঘটল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে কৈথল-জিন্দ সড়কে কিঠানা গ্রামের কাছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৭ বছর বয়সী এক কিশোরের, গুরুতরভাবে আহত তার সঙ্গী । দুর্ঘটনার পর পলাতক অভিযুক্ত গাড়ির
সুলতানপুরে বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু তিন বাইক আরোহীর, পলাতক বাস চালক


কৈথল, ৯ সেপ্টেম্বর ( হি.স.): হরিয়ানার কৈথলে ঘটল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে কৈথল-জিন্দ সড়কে কিঠানা গ্রামের কাছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৭ বছর বয়সী এক কিশোরের, গুরুতরভাবে আহত তার সঙ্গী । দুর্ঘটনার পর পলাতক অভিযুক্ত গাড়ির চালক ।

এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃত কিশোর জিন্দ জেলার আলেওয়া গ্রামের বাসিন্দা। সে তার এক বন্ধুর সঙ্গে বাইকে করে কিঠানা থেকে কৈথলের দিকে যাচ্ছিল । কৈথল-জিন্দ রোডে একটি বেপরোয়া গতির গাড়ি তাদের বাইকে সজোরে ধাক্কা মারে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের হাসপাতালে নিয়ে গেলে বছর ১৭ র ওই কিশোরকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহত অন্য যুবকটিকে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande