রায়বরেলিতে জনতা দরবার রাহুল গান্ধীর, শুনলেন আমজনতার দাবিদাওয়া
রায়বরেলি, ৯ সেপ্টেম্বর (হি.স.): কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী রায়বরেলি সফরে আছেন| বুধবার তিনি একটি ''জনতা দরবার''-এর আয়োজন করেন। এ দিন সকাল থেকেই সেখানে প্রচুর মানুষ তাঁদের অভাব-অভিযোগ ও বিভিন্ন দাবিদাওয়া জানাতে হাজির হন।
রায়বরেলিতে জনতা দরবার রাহুল গান্ধীর, শুনলেন আমজনতার দাবিদাওয়া


রায়বরেলি, ৯ সেপ্টেম্বর (হি.স.): কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী রায়বরেলি সফরে আছেন| বুধবার তিনি একটি 'জনতা দরবার'-এর আয়োজন করেন। এ দিন সকাল থেকেই সেখানে প্রচুর মানুষ তাঁদের অভাব-অভিযোগ ও বিভিন্ন দাবিদাওয়া জানাতে হাজির হন।

জনতা দরবারে আমজনতা তাঁদের স্থানীয় সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি, রাজনৈতিক কর্মীরাও দেখা করেন তাঁর সঙ্গে| সুলতানপুর কংগ্রেসের সহ-সভাপতি জনার্দন শুক্ল রাহুলের সঙ্গে দেখা করে সংগঠনকে আরও শক্তিশালী করার আশ্বাস দেন। এ ছাড়া মনস্তত্ত্ববিদ রুমা প্রবীণ রাহুলের সঙ্গে দেখা করে রায়বরেলির বেহাল রাস্তাঘাটের বিষয়টি উত্থাপন করেন। সমাজবাদী পার্টির (সপা) নেতা অখিলেশ মাহি রাহুলের সঙ্গে দেখা করে রায়বরেলিতে সপা কর্মীদের তাঁকে সমর্থনের কথা জানান। এর আগে রাহুল গান্ধী সোনা-রুপোর ব্যবসায়ীদের সঙ্গে দেখা করে তাঁদের সমস্যার কথা শোনেন এবং জিএসটি-র বিষয়টি লোকসভায় উত্থাপন করার আশ্বাস দেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande