দুর্ঘটনা এড়াতে পুড়শুড়া পুলিশের তৎপরতা, জাতীয় সড়কের পাশ থেকে বুলডোজার দিয়ে সরানো হল ইমারতি দ্রব্য
আরামবাগ, ৯ সেপ্টেম্বর (হি.স.) : জাতীয় সড়কে ক্রমবর্ধমান পথ দুর্ঘটনা রুখতে এবং যানবাহন চলাচল নিরাপদ করতে বিশেষ তৎপরতা দেখাল পুড়শুড়া থানার পুলিশ প্রশাসন। দীর্ঘদিন ধরে জাতীয় সড়কের একাংশের ধারে বেআইনিভাবে জমিয়ে রাখা ইমারতি ও নির্মাণসামগ্রী সরিয়ে রাস
রাস্তা থেকেই ইমারতি দ্রব্য সড়াচ্ছে পুলিশ


আরামবাগ, ৯ সেপ্টেম্বর (হি.স.) : জাতীয় সড়কে ক্রমবর্ধমান পথ দুর্ঘটনা রুখতে এবং যানবাহন চলাচল নিরাপদ করতে বিশেষ তৎপরতা দেখাল পুড়শুড়া থানার পুলিশ প্রশাসন। দীর্ঘদিন ধরে জাতীয় সড়কের একাংশের ধারে বেআইনিভাবে জমিয়ে রাখা ইমারতি ও নির্মাণসামগ্রী সরিয়ে রাস্তা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হল পুলিশের তরফে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়কের একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে রাস্তার দু'পাশে বালি, পাথর ও অন্যান্য নির্মাণসামগ্রী যত্রতত্র পড়ে থাকায় যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছিল। বিশেষ করে রাতের অন্ধকারে দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে ওইসব এলাকায় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তীব্র হয়ে উঠছিল। বিষয়টি নজরে আসার পরই পুড়শুড়া পুলিশ প্রশাসন দ্রুত কড়া পদক্ষেপ গ্রহণ করে।

বুধবার দুপুরে পুলিশ প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে বুলডোজার এনে জাতীয় সড়কের পাশ থেকে জমে থাকা সমস্ত নির্মাণসামগ্রী ও জঞ্জাল পুরোপুরি গুঁড়িয়ে সরিয়ে দেওয়া হয়। এর ফলে রাস্তায় যান চলাচল স্বাভাবিক ও মসৃণ হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে জাতীয় সড়কের ধারে পুনরায় যাতে কেউ এভাবে নির্মাণসামগ্রী রেখে চলাচলে বাধার সৃষ্টি করতে না পারে, তার জন্য কঠোর নজরদারি চালানো হবে। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার হুশিয়ারিও দেওয়া হয়েছে।

পুলিশের এই তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাতায়াতকারী নিত্যযাত্রীরা। তাঁরা জানান, জাতীয় সড়কে দুর্ঘটনা রোধে এবং সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে পুলিশের এই ধরনের অভিযান নিয়মিত চালানো হলে পথ চলাচল অনেকটাই ঝুঁকিমুক্ত ও নিরাপদ হবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande