
মুম্বই, ৩০ নভেম্বর (হি. স.): দীনেশ ভিজানের ম্যাডক ফিল্মসের হরর ইউনিভার্সে যোগ দিচ্ছেন দীপিকা পাড়ুকোন। রবিবার স্টুডিও সূত্রে জানা গেছে, দীপিকার সামনে দুই বড় প্রজেক্ট আছে। হরর ইউনিভার্সের ‘শাঁখচুন্নি’ এবং একটি বিগ-বাজেট ফ্যান্টাসি এপিক।
‘শাঁখচুন্নি’র চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। ‘ককটেল’ (২০১২)-এর পরে দীর্ঘ ১২ বছর পর ফের দীপিকা–দীনেশ জুটি একসঙ্গে কাজ করতে চলেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য