
মুম্বই , ১০ সেপ্টেম্বর (হি.স.) : প্রথমবারের মত জুটি বাঁধতে চলেছেন অভিনেতা বরুণ ধাওয়ান এবং অভিনেত্রী জাহ্নবী কাপুর। ২ অক্টোবর মুক্তি পেতে চলেছে তাদের ছবি সানি সংস্কারী কি তুলসী কুমারী । সম্প্রতি সমাজ মাধ্যমে মুক্তি পেয়েছে ছবির প্রথম গান 'বিজুরিয়া । আর দ্বিতীয় গান 'পানওয়াড়ি' মুক্তি পেতেই তা মন কেড়েছে দর্শকদের ।
গানটি গেয়েছেন খেসারী লাল যাদব, মাসুম শর্মা, দেব নেগি, প্রীতম এবং নিকিতা গান্ধী । শুধু বরুণ এবং জাহ্নবীই নন, সানিয়া মালহোত্রা এবং রোহিত সরাফের মন মাতানো নাচের ছন্দে মেতে উঠেছে নেট দুনিয়া ।
প্রসঙ্গত , সানি সংস্কারী কি তুলসী কুমারী ছবিটি পরিচালনা করেছেন শশাঙ্ক খৈতান এবং প্রযোজনায় করণ জোহার । ছবিতে বরুন - জাহ্নবীর রসায়নের পাশাপাশি অন্যতম গুরুত্বপূর্ণ ছরিত্রে দেখা যাবে সানিয়া মালহোত্রা এবং রোহিত সরাফ ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক