বিশ্বকাপের পর ফ্রান্সের দায়িত্ব ছাড়ার বার্তা দিলেন দেশম
প্যারিস, ৩ সেপ্টেম্বর (হি.স.) : ২০২৬ ফিফা বিশ্বকাপের পরই ফ্রান্স জাতীয় দলের কোচ দিদিয়ের দেশম দায়িত্ব ছাড়তে চান। ইউক্রেন ও আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ফরাসি কোচ। প্রায় এক যুগের বেশি সময় ধরে
বিশ্বকাপের পর ফ্রান্সের দায়িত্ব ছাড়ার বার্তা দিলেন দেশম


প্যারিস, ৩ সেপ্টেম্বর (হি.স.) : ২০২৬ ফিফা বিশ্বকাপের পরই ফ্রান্স জাতীয় দলের কোচ দিদিয়ের দেশম দায়িত্ব ছাড়তে চান। ইউক্রেন ও আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ফরাসি কোচ। প্রায় এক যুগের বেশি সময় ধরে ফ্রান্স জাতীয় দলের কোচের দায়িত্ব সামলাচ্ছেন দিদিয়ের দেশম। ২০১২ সালে দায়িত্ব নেওয়ার পর ফরাসিদের একটি বিশ্বকাপ ছাড়াও জিতিয়েছেন উয়েফা নেশন্স লিগের শিরোপা। মাঝে লেস ব্লুদের কোচ হিসেবে জিনেদিন জিদানের নাম শোনা গেলেও ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত দেশমেরই ওপরই ভরসা রেখেছে ফরাসি ফুটবল ফেডারেশন। দেশমও তাঁর চুক্তি ২০২৬ বিশ্বকাপ পর্যন্তই দায়িত্বে থাকতে আগ্রহী। তিনি বলেন, ‘আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন, ২০২৬ সালের সেপ্টেম্বরে আমি কোথায় থাকব? এই প্রশ্নের উত্তর আমি এখন দিতে পারব না। তবে এটা নিশ্চিত আমি আর ফ্রান্স জাতীয় দলের সঙ্গে থাকবো না। হয়ত অন্য কোথাও থাকব।’

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande