একগুচ্ছ কর্মসূচি নিয়ে চেন্নাইয়ে মোদী, স্বাগত জানালেন বিজয়
চেন্নাই, ১১ অক্টোবর (হি.স.): তামিলনাড়ু সফরে এসে রাজধানী চেন্নাইয়ে একগুচ্ছ উন্নয়নমূলক কর্মসূচির সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান তামিলনাড়ুর মুখ্
একগুচ্ছ কর্মসূচি নিয়ে চেন্নাইয়ে মোদী, স্বাগত জানালেন বিজয়


চেন্নাই, ১১ অক্টোবর (হি.স.): তামিলনাড়ু সফরে এসে রাজধানী চেন্নাইয়ে একগুচ্ছ উন্নয়নমূলক কর্মসূচির সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। সফরের শুরুতেই চেন্নাই মেট্রোয় চড়বেন প্রধানমন্ত্রী। তিনি পোড়ুর বাইপাস স্টেশন থেকে পুনামল্লি বাইপাস স্টেশন পর্যন্ত মেট্রো সফর করবেন এবং সেখান থেকে পুনরায় ফিরে আসবেন। এরপর চেন্নাইয়ের ঐতিহাসিক শ্রী জলকাণ্ডেশ্বর মন্দিরে গিয়ে দর্শন ও বিশেষ পুজো-অর্চনায় অংশ নেবেন তিনি।

প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে জোর দিয়ে আইআইটি মাদ্রাজ পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে আধুনিক ‘ব্রেন সেন্টার’ ঘুরে দেখার কথা রয়েছে তাঁর। এই সফরের অন্যতম মূল আকর্ষণ ১৩,০০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক জনকল্যাণমূলক ও পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস। সেখানে আয়োজিত এক জনসমাবেশে বক্তব্যও রাখবেন তিনি। এছাড়া চেন্নাইয়ের ‘জয়গোপাল গারোদিয়া হিন্দু বিদ্যালয় ম্যাট্রিকুলেশন হায়ার সেকেন্ডারি স্কুল’-এর সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে ছাত্রছাত্রী ও বিশিষ্টজনদের উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande