প্রজ্ঞান ওঝাকে অভিনন্দন মুখ্যমন্ত্রী মাঝির
ভুবনেশ্বর, ২০ অক্টোবর (হি. স.): ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি প্রাক্তন ক্রিকেটার প্রজ্ঞান ওঝা ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান এবং শিব সুন্দর দাসকে কমিটির সদস্য হিসেবে নিযুক্ত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে
প্রজ্ঞান ওঝাকে অভিনন্দন মুখ্যমন্ত্রী মাঝির


ভুবনেশ্বর, ২০ অক্টোবর (হি. স.): ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি প্রাক্তন ক্রিকেটার প্রজ্ঞান ওঝা ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান এবং শিব সুন্দর দাসকে কমিটির সদস্য হিসেবে নিযুক্ত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় মুখ্যমন্ত্রী মাঝি উভয় প্রাক্তন ক্রিকেটারকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁদের এই অর্জন ওড়িশার জন্য গর্বের বিষয় এবং রাজ্যের উদীয়মান ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণার উৎস।

তিনি তাঁদের নতুন দায়িত্ব সফলভাবে পালনের জন্য শুভকামনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী আত্মবিশ্বাস প্রকাশ করেন যে তাঁদের অভিজ্ঞতা ভারতীয় ক্রিকেটের অগ্রগতিতে অবদান রাখবে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande