
কুল্লু, ২৬ অক্টোবর (হি.স): হিমাচল প্রদেশের লাহৌল ও স্পিতিতে পুলিশের তৎপরতায় মাদক সহ গ্রেফতার চার অভিযুক্ত। রবিবার রাতে জাতীয় সড়ক-৩-এর তাঁদি পেট্রল পাম্পের কাছে তল্লাশি অভিযানের সময় একটি গাড়ি থেকে মাদক (চরস) উদ্ধার করেছে পুলিশ । সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে প্রথমজন মান্ডির চৌন্তড়ার বাসিন্দা অশ্বিনী রাঠোর (৩৯), বিহারের মুঙ্গেরের রূপেশ কুমার (৩২) এবং মান্ডির চৌন্তড়ার বাসিন্দা মুকেশ কুমার (২৫) ও সন্দীপ কুমার (৪৬)।
সোমবার এক পুলিশ আধিকারিক জানান, পুলিশ জাতীয় সড়ক-৩-এ তল্লাশি চালানোর সময় একটি গাড়িকে থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশির সময় গাড়ি থেকে মাদক উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করে গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক