আসন্ন সব নির্বাচনে ৫৭ শতাংশ ভোট পেয়ে জিতবে বিজেপি, দাবি শুভেন্দু অধিকারীর
তমলুক, ২৬ অক্টোবর (হি.স.): আসন্ন সমস্ত নির্বাচনে রাজ্যজুড়ে বিজেপি ৫৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হবে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার পূর্ব মেদিনীপুরের তমলুকে নির্বাচনী পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, রাজ্যজুড়ে তাঁরা ৪৬ শতাংশ এবং পূর্ব
শুভেন্দু অধিকারী


তমলুক, ২৬ অক্টোবর (হি.স.): আসন্ন সমস্ত নির্বাচনে রাজ্যজুড়ে বিজেপি ৫৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হবে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার পূর্ব মেদিনীপুরের তমলুকে নির্বাচনী পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, রাজ্যজুড়ে তাঁরা ৪৬ শতাংশ এবং পূর্ব মেদিনীপুর জেলায় ৫৬ শতাংশ ভোট পেয়েছেন। আগামী দিনে সমস্ত নির্বাচনে বিজেপি রাজ্যে ৫৭ শতাংশ ভোট নিয়ে জয়যুক্ত হবে। তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন যে, সমস্ত জাতীয়তাবাদী চিন্তাধারার মানুষ একজোট হয়ে এবার পদ্ম প্রতীকেই তাঁদের মূল্যবান ভোট দেবেন।

তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংঘাত ও বিধায়ক-সাংসদদের দলত্যাগ প্রসঙ্গে শাসক শিবিরকে কটাক্ষ করে তিনি বলেন, বিজেপি কেন তাদের দলের ভেতর দ্বন্দ্ব সৃষ্টি করতে যাবে? তৃণমূলের ৮০ জন বিধায়ক এবং ২৯ জন সাংসদ থাকা সত্ত্বেও তারা নিজেদের জনপ্রতিনিধিদের ধরে রাখতে ব্যর্থ হয়েছে। এই অন্তর্দ্বন্দ্বের দায় বিজেপির ওপর চাপানোর কোনও যুক্তি নেই বলেও মন্তব্য করেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande