বেহালা কাণ্ডে কলকাতার সিপি-কে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের
কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.) : বেহালার ঘটনার তিন অভিযুক্তকে অর্ধনগ্ন অবস্থায় রাস্তায় হাঁটানোর ঘটনায় কড়া পদক্ষেপ করল জাতীয় মানবাধিকার কমিশন। এই বিষয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ গ্রহণ করে ঘটনাটিতে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে কলকাতার পুলিশ কমি
বেহালা কাণ্ডে কলকাতার সিপি-কে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের


কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.) : বেহালার ঘটনার তিন অভিযুক্তকে অর্ধনগ্ন অবস্থায় রাস্তায় হাঁটানোর ঘটনায় কড়া পদক্ষেপ করল জাতীয় মানবাধিকার কমিশন। এই বিষয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ গ্রহণ করে ঘটনাটিতে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে কলকাতার পুলিশ কমিশনারকে নোটিস পাঠিয়েছে কমিশন। আগামী দুই সপ্তাহের মধ্যে এই গোটা ঘটনার বিশদ রিপোর্ট তলব করা হয়েছে।

জাতীয় মানবাধিকার কমিশন জানিয়েছে, এব্যাপারে সংবাদমাধ্যমে প্রকাশিত বা প্রচারিত খবর যদি সত্যি হয়, তবে এটি নাগরিকদের মৌলিক ও মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। আইন রক্ষকদের উপস্থিতিতে এমন নির্মম ও অবমাননাকর আচরণ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

এই মর্মে কলকাতার পুলিশ কমিশনারকে আগামী ১৪ দিনের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট এবং দায়ীদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের হিসাব দিতে নির্দেশ দিয়েছে কমিশন।

প্রসঙ্গত, স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের সঙ্গে কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কে আপত্তি ছিল কিশোরীর পরিবারের। লক্ষ্মীপুজোর সন্ধ্যায় বসুন্ধরা পার্ক এলাকায় দু’জন দেখা করতে গিয়েছিলেন। সেই সময় তাঁদের ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন কিশোরীর মামা-সহ পরিবারের কয়েক জন সদস্য। এরপরই যুবক ও তাঁর এক বন্ধুকে আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরে অশান্তি হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande