কামারপুকুরে খাদ্য দফতরের হানা
হুগলি, ২৯ অক্টোবর (হি.স)। খাবারে ভেজাল রুখতে এবার তৎপর প্রশাসন! আরামবাগ মহকুমা শাসকের নেতৃত্বে খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা হানা দিলেন কামারপুকুরের একাধিক খাবারের দোকানে। বৃহস্পতিবার মিষ্টির দোকান থেকে বিরিয়ানির দোকান—চলল একের পর এক তল্লাশি। আ
মহকুমা শাসকের নেতৃত্বে কামারপুকুরে খাদ্য দপ্তরের আনা


হুগলি, ২৯ অক্টোবর (হি.স)। খাবারে ভেজাল রুখতে এবার তৎপর প্রশাসন! আরামবাগ মহকুমা শাসকের নেতৃত্বে খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা হানা দিলেন কামারপুকুরের একাধিক খাবারের দোকানে। বৃহস্পতিবার মিষ্টির দোকান থেকে বিরিয়ানির দোকান—চলল একের পর এক তল্লাশি। আর এই অভিযান ঘিরেই এলাকায় ছড়াল চাঞ্চল্য।

অভিযান চলাকালীন দোকানগুলিতে খাবারের গুণমান, ব্যবহৃত উপকরণ এবং খাদ্য সুরক্ষার নিয়মকানুন খতিয়ে দেখেন আধিকারিকরা। সাধারণ মানুষ যে খাবার কিনে খাচ্ছেন, তা কতটা নিরাপদ, সেই বিষয়টিতেই বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই অভিযানে।তবে অভিযানের সময় একটি বিরিয়ানির দোকানে খাবারে ব্যবহৃত রং নিয়ে আপত্তি ওঠে বলে জানা গিয়েছে। এরপর ওই দোকানের বিরিয়ানি ফেলে দেওয়া হয়। খাবারে ব্যবহৃত রং নিয়ে এমন ঘটনা সামনে আসতেই প্রশ্ন উঠছে, দোকানের খাবার কতটা নিরাপদ?প্রশাসনের এই অভিযানে স্পষ্ট, খাবারের গুণমান ও সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এখন দেখার, কামারপুকুরে এই অভিযান আগামী দিনেও চলবে কি না। সাধারণ মানুষের দাবি, খাবারে ভেজাল রুখতে নিয়মিত নজরদারি চালাক প্রশাসন, যাতে নিরাপদ খাবার পান প্রত্যেকেই।

হিন্দুস্থান সমাচার / সন্তোষ সাঁতরা




 

 rajesh pande