
উত্তর ২৪ পরগনা, ৩ অক্টোবর (হি. স. ) : গাইঘাটায় এক নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় শনিবার দুপুর পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।
ঝুলন্ত দেহ উদ্ধারের পর
পরিবারের অনুমান, সে আত্মহত্যা করেছে। কিন্তু এই চরম সিদ্ধান্ত নেওয়ার পিছনে রয়েছে প্রেমিকের শারীরিক ও মানসিক নির্যাতন। সে ধর্ষণের শিকার হয়েছিল বলেও দাবি করেছে মৃতার পরিবার। এমনকী ছাত্রীর নগ্ন ভিডিও করে তাকে ব্ল্যাকমেল করা হত বলেও দাবি। এই কাজে যুবকের মাও সামিল রয়েছেন বলে অভিযোগ করেছেন নাবালিকার পরিবার। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনায়
পরিবার অভিযোগপত্রে জানিয়েছে, মাস তিন আগে ওই যুবক নাবালিকাকে বাড়িতে ডেকে নিয়ে জোর করে শাখা-সিঁদুর পরিয়ে দেয়। এরপর তাকে একটি ঘরে আটকে রেখে ধর্ষণ করে। সেই ঘটনার ছবি ও ভিডিও তুলে রেখে পরবর্তীতে তা দেখিয়ে নাবালিকাকে লাগাতার ব্ল্যাকমেল। এবং বারবার ধর্ষণ করা হত বলেও দাবি।
অভিযোগ, এই ঘটনায় অভিযুক্ত যুবকের মা সহযোগিতা করেছিলেন। পরে পরিবার তাকে বাড়িতে নিয়ে আসে। মৃতার পরিবারের দাবি, দীর্ঘদিনের এই চাপ এবং লাগাতার ধর্ষণের ধাক্কা সহ্য করতে না পেরেই নাবালিকা চরম সিদ্ধান্ত নিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা। এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে পরিবার।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত