৫ নভেম্বর মুখ্যমন্ত্রীর সভা, প্রস্তুতি খতিয়ে দেখতে মাঠ পরিদর্শন
হুগলি, ৩০অক্টোবর (হি.স.): আগামী ৫ নভেম্বর পুরশুড়া বিধানসভার বিদ্যাসাগর ভবন মাঠে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর সরকারি জনসভা অনুষ্ঠিত হতে চলেছে। সেই সভাকে কেন্দ্র করে শুরু হয়েছে প্রশাসনিক প্রস্তুতি। শুক্রবার জনসভার প্রস্তুতি
৫ নভেম্বর মুখ্যমন্ত্রীর সভা, প্রস্তুতি খতিয়ে দেখতে মাঠ পরিদর্শন


হুগলি, ৩০অক্টোবর (হি.স.): আগামী ৫ নভেম্বর পুরশুড়া বিধানসভার বিদ্যাসাগর ভবন মাঠে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর সরকারি জনসভা অনুষ্ঠিত হতে চলেছে। সেই সভাকে কেন্দ্র করে শুরু হয়েছে প্রশাসনিক প্রস্তুতি।

শুক্রবার জনসভার প্রস্তুতি খতিয়ে দেখতে বিদ্যাসাগর ভবন মাঠ পরিদর্শন করেন হুগলি জেলার জেলাশাসক-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার। পাশাপাশি পুরশুড়া বিডিও অফিসে আয়োজিত প্রস্তুতি বৈঠকেও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধিরা।

জনসভার সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা, সাধারণ মানুষের যাতায়াত এবং অন্যান্য প্রশাসনিক বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। আগামী ৫ নভেম্বরের সরকারি জনসভা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সন্তোষ সাঁতরা




 

 rajesh pande