তুষারপাত ও তীব্র শীত উপেক্ষা করেই কেদারনাথ ধামে পুণ্যার্থীদের ভিড়
রুদ্রপ্রয়াগ, ৩০ অক্টোবর (হি.স.) : উত্তরাখণ্ডের উচ্চ হিমালয় অঞ্চলে অবস্থিত কেদারনাথ ধামে লাগাতার তুষারপাত এবং তীব্র ঠান্ডা সত্ত্বেও পুণ্যার্থীদের যাতায়াত অব্যাহত রয়েছে। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই বাবা কেদারনাথের দর্শনে পৌঁছচ্ছেন ভক্তরা। চলতি
তুষারপাত ও তীব্র শীত উপেক্ষা করেই কেদারনাথ ধামে পুণ্যার্থীদের ভিড়


রুদ্রপ্রয়াগ, ৩০ অক্টোবর (হি.স.) : উত্তরাখণ্ডের উচ্চ হিমালয় অঞ্চলে অবস্থিত কেদারনাথ ধামে লাগাতার তুষারপাত এবং তীব্র ঠান্ডা সত্ত্বেও পুণ্যার্থীদের যাতায়াত অব্যাহত রয়েছে। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই বাবা কেদারনাথের দর্শনে পৌঁছচ্ছেন ভক্তরা। চলতি তীর্থযাত্রার মরশুমে এখনও পর্যন্ত মোট ১৮ লক্ষ ৬০ হাজার ৩৬০ জন পুণ্যার্থী কেদারনাথ ধামে দর্শন করেছেন।

জেলা তথ্য আধিকারিকের দফতর থেকে শুক্রবার প্রকাশিত তথ্য অনুযায়ী, গত দু'দিন ধরে কেদারনাথ ধামে লাগাতার তুষারপাত হচ্ছে। এর ফলে ধামের শৃঙ্গ এবং পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা বরফের সাদা চাদরে ঢেকে গিয়েছে। বরফে মোড়া কেদারনাথ ধামের প্রাকৃতিক সৌন্দর্য পুণ্যার্থীদের বিশেষভাবে আকর্ষণ করছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশনা এবং জেলাশাসক বিশাল মিশ্রের তত্ত্বাবধানে পুণ্যার্থীদের সুবিধা, নিরাপত্তা ও স্বাস্থ্যের কথা মাথায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাঁদের থাকা, খাওয়া, পানীয় জল এবং চিকিৎসার জন্য পর্যাপ্ত বন্দোবস্ত করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট দফতরগুলিকে তীর্থযাত্রার সমস্ত ব্যবস্থার উপর নিয়মিত নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও তীর্থযাত্রা নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande