মিরপুর টেস্ট রোমাঞ্চকর অবস্থায়
মিরপুর, ৩০ অক্টোবর (হি.স.) : আলোক স্বল্পতার কারণে মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা নির্ধারিত ৯০ ওভার হয়নি। তৃতীয় দিনে দুই দলের ব্যাটিং-বোলিংয়ে মোট ১২টি উইকেট পড়েছে। এর মধ্যে ৬টি করে উইকেট হারিয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। দুই দল মিলে তৃতীয় দিনে
মিরপুর টেস্ট রোমাঞ্চকর অবস্থায়


মিরপুর, ৩০ অক্টোবর (হি.স.) : আলোক স্বল্পতার কারণে মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা নির্ধারিত ৯০ ওভার হয়নি। তৃতীয় দিনে দুই দলের ব্যাটিং-বোলিংয়ে মোট ১২টি উইকেট পড়েছে। এর মধ্যে ৬টি করে উইকেট হারিয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

দুই দল মিলে তৃতীয় দিনে সংগ্রহ করেছে ১৯০ রান। সব মিলিয়ে এদিন খেলা হয়েছে মাত্র ৬৪.৫ ওভার।

দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসের লিড নিয়ে বাংলাদেশ এগিয়ে আছে ১০৬ রানে।

দিনের শেষে অপরাজিত দুই ব্যাটার হলেন নাঈম হাসান ও জাকের আলী। দুজনই ১৮ রানে অপরাজিত। চতুর্থ দিনে তাদের ব্যাটিংয়ের ওপর অনেকটাই নির্ভর করছে বাংলাদেশের লিড কতটা বাড়বে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande