
হামিরপুর, ৩০ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের হামিরপুর জেলায় করবা চৌথের উপবাস পালন করে চাঁদের দেখতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার।
শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ললপুরা থানার অন্তর্গত রুরিপাড়া গ্রামের বাসিন্দা আরতি বৃহস্পতিবার করওয়া চৌথের উপবাস পালন করেছিলেন। সন্ধ্যায় শাশুড়ি ও জা-র সঙ্গে বাড়িতেই পুজো করেন তিনি। কিন্তু আকাশ মেঘে থাকায় চাঁদের দেখা মিলছিল না। এরপর চাঁদ দেখার আশায় বাড়ির ছাদে যান আরতি। সেখানেই কোনওভাবে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত হামিরপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
শুক্রবার ললপুরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাকেশ সরোজ জানিয়েছেন, পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। মৃতদেহের ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস